জাতীয় পরিচয় পত্র সংশোধন:
১. নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান পরিবর্তনে নিম্নোক্ত সদনসমূহের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
- এস.এস.সি/সমমান সনদ
- নাগরিক সনদ
- জন্মসনদ
- চাকুরীর প্রমাণপত্র
- পাসপোর্ট
- নিকাহনামা
- পিতা/মাতা/স্বামীর জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
২. বিবাহ/বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন:
- বিবাহের ক্ষেত্রে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে বিবাহের কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয় পত্রের অনুলিপি।
- বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাক নামার সত্যায়িত কপি দিতে হবে।
৩. পিতা/মাতার নাম পরিবর্তন:
পিতা/মাতার নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজ দিতে হবে।
- এস.এস.সি/এইচ.এস.সি/সমমান পরীক্ষার সনদ/রেজি.।
- পিতা/মাতার জাতীয় পরিচয় পত্রের কপি।
- পিতা/মাতা মৃত হলে ভাই/বোনের জাতীয় পরিচয় পত্রের কপি।
- অন্য কোন গ্রহণযোগ্য কাগজ সত্যায়িত কপি।
৪. জন্ম তারিখ পরিবর্তন:
যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস.এস.সি/সমমান
- তাদের অবশ্যই এস.এস.সি/সমমান পরীক্ষার সনদের সত্যায়িত কপি।
যাদের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি/সমমানের নীচে তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র ইস্যুর তারিখের পূর্বের
- সার্ভিস বুক/এমপিও’র কপি
- ড্রাইভিং লাইসেন্স
- পাসপোর্ট
- জন্ম সনদ
- নিকাহনামা
৫. বিবিধ সংশোধন:
জাতীয় পরিচয় পত্রে নামের পূর্বে কোন পদবী, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না
- পিতা/মাতা/স্বামীকে মৃত উল্লেখ করতে মৃত্যু সনদ দাখিল করতে হবে।
- পিতা/মাত/স্বামীকে ভুলক্রমে ‘জীবিত’ কে ‘মৃত’ হিসেবে উল্লেখ করলে পিতা/মাতা/স্বামীর পরিচয় পত্র দাখিল করতে হবে।
৬. রক্তের গ্রুপ সংশোধন:
রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত/সংশোধন করতে মেডিক্যাল প্রতিবেদন দাখিল করতে হবে।
৭. ঠিকানা সংশোধন:
ঠিকানা পরিবর্তনের জন্য ইসি কর্তৃক প্রকাশিত ফরম ১৩/ফরম ১৪ সংশ্লিষ্ট থানা/উপজেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে। তবে ঠিকানায় বাসা/সড়ক নম্বর ভুল বা বানান ভুল প্রকল্প অফিসে সংশোধন করা হয়। এক্ষেত্রে নিমোক্ত কাগজ পত্র প্রয়োজন হবে।
- ইউটিলিটি (বিদ্যুৎ/ওয়াসা/ফোন) বিলের কপি।
- চেয়ারম্যান/কমিশনারের প্রত্যয়ন পত্র।
- পরিবারের সদস্যের পরিচয় পত্র।
৮. নতুন ভোটার হওয়া যাবে কি না
- এখন নতুন ভোটার করা বন্ধ আছে।
৯. হারিয়ে গেলে
- পরিচয় পত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর/আইডি নম্বর উল্লেখ করে সাধারণ ডাইরি (জিডি) করতে হবে। জিডির মূল কপি সহ সাদা কাগজে/নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।
১০. অবিতরণকৃত পরিচয় পত্র বিতরণ:
- প্রকল্প অফিস, ঢাকা সিটি কর্পো: (ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ব্যতীত) ২০০৭-০৮ সালের অবিতরণকৃত পরিচয় পত্র দেওয়া হয়।
- অন্যান্য জেলার ক্ষেত্রে মূল প্রাপ্তি স্বীকার পত্র সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তার মন্তব্যসহ প্রাপ্তি স্বীকার পত্র জমা দিয়ে পরিচয় পত্র নেওয়া যাবে।
অবস্থান:
ইসলামিক ফাউন্ডেশন ভবন (৭ম তলা), আগারগাঁও, শেরে বাংলা, ঢাকা -১২১৭।
কর্মঘন্টা:
সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
নির্বাচন কমিশন থেকে এসব সেবা সমূহ নিতে কোন প্রকার চার্জ/ফি দিতে হয় না।
আবেদনের কতদিন পরে পাওয়া যায়:
আবেদনের পর ২৫ থেকে ৩০ দিনের মধ্যে পরিচয় পত্র দেওয়া হয়। ডেলিভারীর তারিখের পর থেকে ৭ দিনের মধ্যে পরিচয় পত্র না নিলে জটিলতা সৃষ্টি হতে পারে।
সত্যায়ন:
জমাকৃত ফটোকপি দলিলাদি অবশ্যই সত্যায়িত করে দিতে হবে। মূল পরিচয় পত্র (যদি থাকে) সঙ্গে আনতে হবে।
ওয়েব সাইট: http://www.ecs.gov.bd/Bangla/
ঢাকা জেলা অফিস:
৬৭ পশ্চিম আগারগাঁও (পানির ট্যাংক) শেরে বাংলা নগর, ঢাকা-১২১৭।
আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের গোপন সংকেত বা মানে জানুন।
No comments:
Post a Comment
Thanks for your valuable comment...........
Md. Mominul Islam